ছবি ও ধাঁধা
রাতজুড়ে চলছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। সকাল হতেই দেখা গেল নদীর পানিতে ভাসছে লাশের সারি। লাশ মানুষের, লাশ পশুপাখির। লন্ডভন্ড গাঁয়ের ঘর গোছাতে ব্যস্ত মানুষজন। রাতের সেই ঝড়ের স্রোত অজানা এক দ্বীপে ভাসিয়ে নিয়ে এসেছে কালুকে। কালুর গোটা শরীর নোনা জলে ভেজা। কালু খুঁজে পায় অজানা দ্বীপে পাহাড়ি ঝরনা। টলটলে পানিতে গোসল করে কিছুটা স্বস্তি পায় সে। হঠাৎ দেখে নদীতীরে কে যেন পড়ে আছে। দেখতে কোনো নারীর মতো। কাছে এসে কালু চিনতে পারে তাকে। বলে ওঠে, ‘বুড়া জমিদারের নাতনি না?’ হ্যাঁ, জমিদারের নাতনিকেও ঝড় নিয়ে এসেছে এই অজানা দ্বীপে। কালু তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। জমিদারের নাতনি জেগে ওঠে। বিস্মিত হয়, এ কোথায় সে! পরে বুঝতে পারে, ঝড় তাকে নিয়ে এসেছে এ অজানা দ্বীপে।
প্রিয় পাঠক, ওপরের কাহিনি বাংলাদেশের অসাধারণ একটি চলচ্চিত্র সীমানা পেরিয়ের। ছবিটির পরিচালক বাংলাদেশের বিকল্পধারা চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। পাঠক, বলতে হবে তাঁর নাম কী? ছবিতে একজন কিংবদন্তি শিল্পী গান গেয়েছেন বলতে হবে, তাঁর নাম ও গানের নাম। ছবির তিনা চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পীর নাম কী ছিল?
ছবি ও ধাঁধার উ ত্ত র
*শিল্পী: ভূপেন হাজারিকা
*গান: মেঘ থম থম করে
*তিনা: জয়শ্রী কবির
*পরিচালক: আলমগীর কবির