ছবি ও ধাঁধা
ইঞ্জিনিয়ারিং কলেজের বারান্দা। অধ্যক্ষ হেঁটে আসছেন। পিছু নিয়েছে এক ছাত্র। কাছাকাছি এলেই ছাত্র বলল, ‘এক্সিউজ মি স্যার! কনভোকেশনের তারিখটা জানতে চাচ্ছিলাম।’ শিক্ষক: কেন? ছাত্র: আসলে বাবা ট্রেন রিজার্ভ করতে চান। আমি গ্রামের প্রথম ইঞ্জিনিয়ার হব তো। অনেকেই কনভোকেশনে থাকতে চান। শিক্ষক: ঠিক আছে। তোমার বাবাকে ফোন করো।
ছাত্রটি তাঁর বাবাকে ফোন দেয়। শিক্ষক বাবাকে বলেন, তাঁর ছেলে এ বছর স্নাতক হতে পারছে না। কারণ তার প্রজেক্ট এখনো জমা দিতে পারেনি। প্রজেক্ট জমা দেওয়ার সব সময়সীমা সে পার করেছে। একটি অযৌক্তিক প্রজেক্ট করছে সে। একটি বাজে হেলিকপ্টার বানাচ্ছে। শিক্ষক বাবাকে ট্রেন রিজার্ভেশন বাদ দিতে বলেন। বাবার মন খারাপ হয়ে যায়। ছেলেটি শিক্ষকের কাছে হাত জোর করেন আরেকটু সময় দেওয়ার জন্য। শিক্ষক তাঁকে সময় দেন না। একদিন তাঁরই বানানো হেলিকপ্টার ওড়ায় সহপাঠীরা। হেলিকপ্টারে লাগানো ক্যামেরায় দেখা যায়, নিজের রুমে আত্মহত্যা করেছে ছেলেটি।
পাঠক, ভারতীয় বিখ্যাত একটি ছবির অংশ এটি। আগে আছে একটি সংখ্যা। কেন্দ্রীয় একটি চরিত্রে আছেন মি. প্যাশনেট আমির খান। বলতে হবে ছবির পরিচালকের নাম, ওই ছাত্রটির চরিত্রের নাম ও অধ্যক্ষের নাম।
ছবি ও ধাঁধার উ ত্ত র
পরিচালক: রাজ কুমার হিরানি
চরিত্রের নাম: জয় লোবো
অধ্যক্ষ: বোমান ইরানি