ছবি ও ধাঁধা

সালটা ১৮৪১। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরে কাজ করেন সলোমন নর্থাপ। ভায়োলিনে সুর তুলতে বেশ ভালো লাগে তাঁর। একদিন তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় সার্কাস দলের দুই সদস্যের সঙ্গে। তাঁদের সঙ্গে তিনি চলে যান ওয়াশিংটন ডিসি। কিন্তু সেখানে তাঁকে বন্দী করে ফেলা হয়। বেঁচে দেওয়া হয় দাস হিসেবে। সলোমন নর্থাপের নাম পাল্টে হয়ে যায় প্ল্যাট। এরপর দীর্ঘ ১২ বছর কেটে যায়। মুক্তি পান সলোমন।
পাঠক ওপরের দৃশ্যটুকু একটি বিখ্যাত সিনেমার। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। সলোমন নামক একজন কালো আমেরিকানের ১২ বছরের বন্দিজীবনের স্মৃতিচারণা নিয়ে সিনেমাটি। প্রথমে তাঁর বন্দিজীবনের স্মৃতি নিয়ে একটি বই বের হয়। বইটি নিয়ে তৈরি হয় অসাধারণ ছবিটি। ২০১৪ সালে ছবিটি অস্কার পুরস্কার ঘরে তোলে।
পাঠক, বলতে হবে ছবিটির নাম কী? ছবির প্যাটসে চরিত্রায়ণকারী অভিনয়শিল্পীর নাম কী? ছবির পরিচালকের নাম কী?
ছবি ধাঁধার উত্তর:
ছবি: টুয়েলভ ইয়ারস আ স্লেভ প্যাটসে: লুপিটা নিওঁগো পরিচালক: স্টিভ ম্যাককুইন