ছবি ও নাটক থেকে দূরে রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত নায়ক রিয়াজ বেশ কিছু নাটক আর টেলিছবিতেও অভিনয় করেছেন। ঈদের বিশেষ নাটক বা অনুষ্ঠানেও দেখা গেছে রিয়াজকে। তবে ইদানিং চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনি। নিজেকে পুরোপুরি ব্যস্ত রাখছেন চাকরিতে। একটি আবাসন প্রতিষ্ঠানের উচ্চ পদে রয়েছেন তিনি। বিশেষ অনুরোধেও নাটক বা টেলিছবিতে কাজ করছেন না। প্রস্তাব আসা সব কাজই ফিরিয়ে দিচ্ছেন।রিয়াজ বলেন, ‘এর মধ্যে কয়েকটি ছবির প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু না করে দিয়েছি। কারণ, যখন যা করি, তা মনোযোগ দিয়েই করার চেষ্টা করি। একসঙ্গে অনেক কাজ করলে কোনো কাজই ঠিকভাবে করা হয় না। তাই আমার বর্তমান পেশাতেই সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টায় আছি। এ জন্য এখন ছবিতে অভিনয় করছি না। কোনো নাটকেও অভিনয় করছি না।’ঈদের অনুষ্ঠান সম্পর্কে রিয়াজ বলেন, ‘নাটকের পাশাপাশি ঈদেরও কয়েকটি অনুষ্ঠানের প্রস্তাব এসেছিল। কিন্তু অফিশিয়াল কাজের জন্য সেগুলোতে অংশ নেওয়া সম্ভব হয়নি। এবারের ঈদে ছোট পর্দার কোনো নাটক বা অনুষ্ঠানে আমাকে দেখা যাবে না।’রিয়াজ অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হচ্ছে সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ও গাজী মাহবুবের ‘শিরি ফরহাদ’। ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে রিয়াজের সঙ্গে অভিনয়ে আছেন পূর্ণিমা ও আমিন খান আর ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘শিরি ফরহাদ’ ছবিতে রিয়াজের সহশিল্পী শাবনূর।