ছবি তুলে দাও না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের এই মিলনমেলায় আসেননি কোন তারকা? এত এত পছন্দের তারকাকে চোখের সামনে পেলে আক্কেল গুড়ুম হওয়ারই কথা। যাঁদের টিভিতে দেখে মন ভরাতে হতো, এত কাছে তাঁদের দেখাটা স্বপ্নেরই মতো। তাই মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে আসা এক অতিথি প্রথমেই দিতির সঙ্গে একটা ছবি তুললেন। এমন সময়েই দেখা মুনমুনের সঙ্গে। এদিকে মুনমুনের কাজের তাড়া তাই বললেন ‘ভাই একটু তাড়াতাড়ি করবেন।’ কিন্তু ক্যামেরা, শাড়ি ঠিকঠাক করতে সময় যাচ্ছে তো যাচ্ছেই। মুনমুন আবারও তাড়া দিলেন, ‘ভাই, একটু ওনার সঙ্গে দেখা করে আসি, তারপর ছবি তুলি। উনি তো চলে যাবেন।’ তবুও ছাড়ার পাত্রী নন সেই ভক্ত। অবশেষে ছবি তুলে তবেই পার পাওয়া গেল। তাতেও কি ভক্তের মন ভরে? এত এত ছবি তোলা শেষে পাশের জনের কাছে কাঁদো কাঁদো স্বরে তাঁর আবদার ‘এই, আসল জনের সঙ্গেই তো ছবি তোলা হলো না। চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে একটা ছবি তুলে দাও না প্লিজ।’