ছবি দেখতে প্রেক্ষাগৃহে নিপুণ ও নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে ‘তুমি আসবে বলে’ চলচ্চিত্রটি দর্শকদের সঙ্গে দেখার জন্য হাজির হয়েছিলেন নিপুণ ও নিরব।প্রসঙ্গত, এবারের ঈদে অভিনেত্রী নিপুণের চারটি ও নিরবের দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আশরাফুর রহমান পরিচালিত ‘তুমি আসবে বলে’ আর টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে শাহজাহান চৌধুরীর ‘আত্মদান’ চলচ্চিত্রের।প্রেক্ষাগৃহে ছবি দেখা প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে নিরব জানিয়েছেন, ‘দর্শকদের সঙ্গে ছবি দেখার আনন্দই অন্যরকম। আর তা যদি হয় ঈদের ছবি, তাহলে তো কথাই নেই। এ আনন্দ থেকে তাই নিজেকে বঞ্চিত করতে চাইনি।’নিরব আরও বলেন, ‘এখন পর্যন্ত আমার ১৩টি ছবি মুক্তি পেয়েছে। ‘তুমি আসবে বলে’ আমার অভিনয়ে মুক্তি পাওয়া ১৪ নম্বর চলচ্চিত্র হলেও শুটিংয়ের দিক দিয়ে এটি একেবারে প্রথম দিকের ছবি। সবকিছু মিলিয়ে সবাই ছবিটির বেশ প্রশংসা করেছেন।’