ছবি প্রযোজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন এব্রাহামের ভক্তমাত্রই তাঁর মোটরসাইকেল ও ফুটবলপ্রীতি সম্পর্কে ওয়াকিবহাল আছেন। প্রিয় জিনিস দুটি নিয়ে ছবি করার ইচ্ছা ছিল তাঁর। ইতিমধ্যে ধুম ছবিতে বাইক চালিয়ে সে আশা পূর্ণ করেছেন। আর ধন ধনা ধন গোল ছবিতে ফুটবল খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন। দ্বিতীয় ছবিটি সাফল্যের মুখ দেখেনি। তা নিয়ে মোটেও মাথাব্যথা নেই এব্রাহামের। নতুন উদ্যমে কাজে নামার কথা ভাবছেন। ফুটবল নিয়ে একটি সিনেমা প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ‘দুই বছর ধরে এমন একটি পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছিল’, বললেন এব্রাহাম। ওয়েবসাইট।