ছবি প্রযোজনায় উইদারস্পুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এক কিশোরীর গল্প এটি। সাত মেয়ে ও এক ছেলে মিলে গড়ে উঠেছিল একটি দল। রিনা ভার্ক ছিল সেই দলেরই একজন। উড়নচণ্ডীপনার জন্য কুখ্যাতি কুড়িয়েছিল দলটি। একদিন রিনাকে পানিতে চুবিয়ে ওই দলেরই দুই সদস্য হত্যা করে। সেই রিনাকে নিয়ে এবার ছবি বানাতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুন। একা নন, ছবি প্রযোজনায় কানাডীয় এক প্রযোজককেও সঙ্গে নিয়েছেন। কৈশোরের অন্ধকারাচ্ছন্ন দিকটিই তুলে ধরা হবে ছবিতে। ওয়েবসাইট।