ছবি মুক্তি নয়, মুক্তি পেল গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণিমা ও তাহসান
পূর্ণিমা ও তাহসান

ছবির মুক্তি নয়, মুক্তি পেল ছবির একটি গান। তা বেশ অনেক দিনই হলো ইফতেখার ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবিটির মুক্তি আটকে আছে। গতকাল শুক্রবার ইউটিউবে এ ছবিটির ‘অসুখ’ শিরোনামের গানটি মুক্তি দেওয়া হয়েছে।

ইউটিউবে এ গানটির মুক্তি প্রসঙ্গে ইফতেখার ফাহমি বলেছেন, ‘ছবির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। এখন সম্পাদনার কাজ বাকি। গানগুলো তার আগেই শেষ হয়েছে।’ তিনি বলেন, ‘যেহেতু ছবিটি মুক্তি দিতে দেরি হচ্ছে। তাই একে একে গানগুলো অনলাইনে দিচ্ছি। এতে করে ছবির প্রচারও হবে।’

এ ছবির শুটিং শুরু হয়েছে প্রায় পাঁচ বছর আগে, এত দিনেও ছবিটি মুক্তি না দেওয়ার কারণ কি? এমন প্রশ্নের জবাবে ফাহমি বলেন, ‘শুটিং শেষ। প্রযোজকের হাতে ছবিটি তুলে দিয়েছি। বাকি এখন শুধু সম্পাদনার কাজ। প্রযোজক চাইলে যে কোনো সময়ই ছবিটি মুক্তি দেওয়া সম্ভব।’

ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটিতে অভিনয় করেছেন তাহসান, পূর্ণিমা প্রমুখ।