ধারাবাহিকের নাম কলেজ। আজ রাতে প্রচারিত হবে মাছরাঙা টিভিতে। ইশকুল ধারাবাহিকের সিক্যুয়াল এই নাটকটি। এটি লিখেছেন ও পরিচালনা করছেন পল্লব বিশ্বাস। অভিনয় করছেন শখ। কথা হলো তাঁর সঙ্গে।আপনি এখন কী পড়ছেন?একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক করছি।কিন্তু ‘কলেজ’ নাটকে আপনি উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন।এই নাটকে আমরা যাঁরা অভিনয় করছি, তাঁরা সবাই অনেক আগেই উচ্চমাধ্যমিক পর্যায় শেষ করেছি। তবে নাটকটিতে কাজ করতে গিয়ে কলেজের দিনগুলোর কথা খুব মনে পড়ে। হোস্টেলে থাকার অভিজ্ঞতা আছে?না, কিন্তু কলেজ নাটকে আমরা হোস্টেলে থাকি। মহাখালীতে একটি প্যারামেডিকেল ইনস্টিটিউটের ছেলেদের হোস্টেলে নাটকটির শুটিং করছি। কাজটি তো অনেক দিন ধরে করতে হচ্ছে, তাই হোস্টেলের অভিজ্ঞতা খুব কাছ থেকে হচ্ছে।আপনি তো একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ছবিটির খবর কী?ছবির নাম অল্প অল্প প্রেমের গল্প। শুটিং শেষ। কয়েক দিনের মধ্যে ডাবিং শুরু হবে। পরিচালক সানিয়াৎ হোসেন। আমার সঙ্গে অভিনয় করেছেন নিলয়। পর্দার প্রেম আপনার আর নিলয়ের বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলেছে?আমরা দুজন এখন শুধু অল্প অল্প প্রেমের গল্প ছবির কথাই ভাবছি। বাস্তবের গল্পটি না হয় এখন না-ই বলি। তবে ছবিটি মুক্তির পর আমরা দুজন মিলে একটি ঘোষণা দেব। ঘোষণাটি এখন হলে কোনো অসুবিধা আছে?পুরো ব্যাপারটি আমাদের ব্যক্তিগত। আমরা নিজেরাই চাইছি না এখনই তা নিয়ে কিছু বলতে। আর এর সঙ্গে আমাদের পরিবারও জড়িত। তার মানে পর্দার জুটিকে বাস্তবেও একসঙ্গে দেখা যাবে?এটা জানার জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে।