আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম এবং এশিয়ার সবচেয়ে বড় আলোকচিত্র উত্সব ‘ছবি মেলা’। এবার বসছে দৃকের নিয়মিত এই আয়োজনের সপ্তম আসর। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।উত্সব উদ্বোধন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির দৃক গ্যালারিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উত্সবের পরিচালক আলোকচিত্রী শহীদুল আলম, মেক্সিকোর আলোকচিত্রী গ্রািসয়েলা ইতুরবিদে, ভারতের পাবলো বার্থলোমিও, চীনের ঝাং হাই প্রমুখ।এবারের ছবি মেলার প্রতিপাদ্য ‘ভঙ্গুরতা’। আয়োজকেরা বললেন, দেশে দেশে যুদ্ধ, মানবজীবনে অস্থিরতা। এই ভঙ্গুরতা থেকে মানবতার উত্থানের আহ্বান জানাচ্ছে এবারের ছবি মেলা।আজ বিকেল চারটায় শিল্পকলা একাডেমীতে ছবি মেলা-৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মেক্সিকোর আলোকচিত্রী গ্রািসয়েলা ইতুরবিদে। এর আগে সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের হবে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষ হবে শিল্পকলা একাডেমীতে গিয়ে। ছবি মেলার প্রদর্শনী একযোগে চলবে আলিয়ঁস ফ্রঁসেজ, বেঙ্গল গ্যালারি, ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায়। পাশাপাশি সব শ্রেণীর মানুষের কাছে উত্সবকে পৌঁছে দিতে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ প্রদর্শনী ঢাকা শহর ঘুরে বেড়াবে।এবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের দুজন আলোকচিত্রীকে উত্সবের পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্সবে ৩৫টি প্রদর্শনীতে বাংলাদেশসহ মোট ২৪টি দেশের আলোকচিত্রীদের তোলা ছবি প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৩০ জনের বেশি আলোকচিত্রী স্থানীয় আলোকচিত্রীদের সঙ্গে দেখা-সাক্ষাত্ করবেন। এ ছাড়া সমসাময়িক আলোকচিত্রশিল্প নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও বিতর্কে অংশ নেবেন তাঁরা।আজ শেষ হচ্ছে শিশু চলচ্চিত্র উত্সবচিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব আজ শেষ হচ্ছে। বিকেল পাঁচটায় উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে রাজধানী শাহাবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। সমাপনী অনুষ্ঠানে ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতায় বিজয়ী ছবির নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।২৪ জানুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের গতকাল বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দিন। গতকাল অনুষ্ঠিত হয়েছে সেমিনার। এ ছাড়া পাঁচটি মিলনায়তনে ৫৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।‘চলচ্চিত্র নির্মাণে খুদে নির্মাতারা: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ের ওপর সেমিনারের প্রথম অধিবেশনটি হয়েছে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত। দ্বিতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত। এ অধিবেশনের বিষয় ছিল ‘অবাধ ইন্টারনেট: শিশুদের ওপর প্রভাব’। সেমিনারে মূল আলোচক ও সঞ্চালক ছিল শিশুরাই। দুই অধিবেশনে প্রবন্ধ পাঠ করনে যথাক্রমে হেমন্ত সাদিক ও শাহেলা ইসলাম এবং সঞ্চালক ছিলেন সাদিয়া তাবাসসুম ও ঋদ্ধ অনিন্দ্য। সেমিনার সমন্বয় করেন ফারিহা জাহান।যাত্রা শুরু হলো সাপ্তাহিক ‘৭১ এবং’-এরপ্রকাশিত হয়েছে নতুন সাপ্তাহিক পত্রিকা ৭১ এবং। ‘উন্নত মম শির’—বিদ্রোহী কবির এই বাণীকে প্রতিপাদ্য করে গতকাল বৃহস্পতিবার পত্রিকাটির যাত্রা শুরু হলো। শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় পত্রিকাটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম আহমেদ। পত্রিকাটির প্রকাশক তহুরা আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রধান সম্পাদক মেহের আফরোজ শাওন। পত্রিকাটির সম্পাদক আবদুল আলীম এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।রফিকুল ইসলামের একক আবৃত্তিসন্ধ্যাআগামীকাল শনিবার পূর্ণ হচ্ছে আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠার ২৩ বছর। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দলটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের একক আবৃত্তিসন্ধ্যা ‘স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখি’। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।