ছবিও ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মধ্য রাত। পদ্মাপাড়ের আকাশে থালার মতো চাঁদ। পাড়ে একটি নৌকা ভিড়ল। নৌকা থেকে পাড় ভাঙা নদীর ঘাটে নামল কুবের। দূরে যেন কাকে দাঁড়ানো দেখা যায়। চাঁদের আবছা আলোয় ভেসে ওঠে লাল পেড়ে সাদা ডোরাকাটা শাড়ি পরা কপিলা। কুবেরের মুখ থেকে সহসা বেরিয়ে যায়—‘দুপুর রাইতে ঘাটে কী করছ?’ কপিলা কুবেরকে জানায় চুরির দায়ে ফেঁসে গেছে কুবের। চাঁদের আলোয় কুবেরের চিন্তিত মুখ ভাসে। দুজন মিলে ছুটে যায় হোসেন মিয়ার কাছে। হোসেন দারোগার হাত থেকে বাঁচাতে ময়না দ্বীপে যাওয়ার প্রস্তাব দেয়। চমকে ওঠে কুবের বলে, ‘ময়না দ্বীপ! অগ্গলরে থুইয়া ক্যামনে?’ তবুও ময়না দ্বীপে যেতে রাজি হয় কুবের। রাত গড়িয়ে ভোর তখন। ঘাটে লাগানো নৌকার সিঁড়িতে কপিলা ও কুবের দাঁড়ানো। আর্দ্র কণ্ঠে কুবের বলে, ‘কই যাবি তুই? বাইত যা।’ কপিলা বলে, ‘আমারে নিবা মাঝি লগে?’

এটি একটি দারুণ চলচ্চিত্রের অংশবিশেষ। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। দুই বাংলার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। পাঠক, বলতে হবে ছবিটির নাম ও আলোচিত দুই চরিত্র কুবের ও কপিলা চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পীদের নাম কী?

ছবিওধাঁধা

উত্তর

l ছবির নাম

পদ্মা নদীর মাঝি

l কুবের

রাইসুল ইসলাম আসাদ

l কপিলা

রূপা গাঙ্গুলি