প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ মুক্তি পাচ্ছে রুদ্র। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন এ বি এম সুমন। গত বছর অচেনা হৃদয় ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তাঁর। এসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে
ছ

বি মুক্তির দিন কী করছেন?
সারা দিন ছবিটি নিয়েই থাকব। ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে বসে ছবি দেখার ইচ্ছা। পাশাপাশি বেসরকারি বিভিন্ন চ্যানেল ও রেডিওতে ছবিটি নিয়ে কথা তো বলছিই।
‘রুদ্র’ ছবির বিশেষত্ব কী? দর্শক কেন ছবিটি দেখবে?
বর্তমান সময়ে অ্যাকশনধর্মী ছবি দর্শকেরা বেশি পছন্দ করছে। আর এ ছবিতে অ্যাকশনের কমতি নেই। গল্পের প্রয়োজনে আমার নিজের মার্শাল আর্টের অভিজ্ঞতাও ছবিতে কাজে লাগিয়েছি। ফলে এ ছবিতে মারামারির দৃশ্যগুলো দর্শকেরা আশা করি উপভোগ করবে।
নতুন কোনো ছবির কাজ শুরু করেছেন?
তিনটি ছবিতে কাজ করছি এখন। তানিম রহমান পরিচালিত আদি, দীপংকর দীপনের ঢাকা অ্যাটাক ও সোহেল আরমানের ভ্রমর। আদির কাজ প্রায় শেষ। বাকি দুটির কাজ বেশ বাকি আছে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন