ছবিতে আমি লালনের পালকপিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কোথায় পাব তারে’। এটি লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করেছেন এস এ হক অলীক। এখানে অভিনয় করেছেন আহসানুল হক। কথা হলো তাঁর সঙ্গে।‘কোথায় পাব তারে’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকের গল্প আগে শুনিনি। পরিচালক অলীক হঠাত্ করে একদিন আমাকে যাওয়ার জন্য বললেন। এখানে আমি এক মাদকাসক্ত ছেলের বাবা। কষ্ট করে সংসার চালাই। চেষ্টা করছি, সংসারজীবন বলতে যতটুকু অবশিষ্ট আছে, তা যেন নষ্ট না হয়। তাই ছেলের সব অন্যায় আবদার মেনে নিতে বাধ্য হই। আসলে বাস্তবে এ ধরনের পরিবার কাছ থেকে দেখেছি। সেটাই এখানে তুলে ধরেছি।একই চ্যানেলে আজ আরেকটি ধারাবাহিক প্রচারিত হবে—চরদিনের কথা।হ্যাঁ, সাঁওতালদের নিয়ে সৈয়দ অহিদুজ্জামান নাটকটি তৈরি করেছেন। এর কাজ হয়েছিল নাচোলে। আমরা তখন ছিলাম স্থানীয় এক স্কুলঘরে। আশপাশে কোনো বাড়ি নেই। বুঝতেই পারছেন, থাকা-খাওয়ার কষ্ট কতটা হয়েছে। ওখান থেকে নাটকের লোকেশনে যেতে তিন মাইল পথ হেঁটে যেতে হতো। একটা ভালো কাজ করার জন্য এসব কষ্টকে তখন কিছুই মনে হতো না।আপনি তো একুশে টিভির ‘ললিতা’ ধারাবাহিকেও অভিনয় করছেন?সপ্তাহে সাত দিনই বিভিন্ন চ্যানেলে আমার নাটক প্রচারিত হচ্ছে। তবে ললিতা নাটকটিও উল্লেখযোগ্য। ললিতা আমার কাছে আশ্রয় নিয়েছে। গ্রাম্য মাতবরদের সালিসে তাকে দোররা মারা হয়। এর পর থেকে সে বেদে-পরিবারের সঙ্গে থাকে। এখন আমি তাকে ঢাকায় নিয়ে এসেছি। এ নাটকে আমি নিজের কণ্ঠে ছয়টি গান গেয়েছি।এবারই প্রথম গান করলেন?মঞ্চনাটকে আগে নিয়মিতই গান করেছি। টিভির নাটকের চাপে এখন তো আর মঞ্চে নিয়মিত কাজ করতে পারছি না। তবে মুক্তিযুদ্ধের পর বগুড়ায় আমরা কয়েকজন মিলে বৈতালিক নামের একটি ব্যান্ড গড়েছিলাম। ওখানে আমি গান করতাম।চলচ্চিত্রের খবর বলুন।চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলাম গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে। এবার তাঁর মনের মানুষ ছবিতে অভিনয় করব। লালনের দর্শনের ওপর ভিত্তি করে ছবিটির গল্প। এখানে আমি লালনের পালকপিতা। নাম কলিমুদ্দিন। লালনের বসন্ত রোগ হওয়ার পর আমার বাড়িতেই তাকে আশ্রয় দেওয়া হয়। এরই মধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে। আগামী মাসের মাঝামাঝি আমার অংশের শুটিং হবে। বিনোদন প্রতিবেদক