ছবিতে গাইবেন প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের ছবিতে গাইবেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে গাইবেন তাঁর প্রথম গানের অ্যালবাম মুক্তির পরই। ‘ইন মাই সিটি’র পর এরই মধ্যে ‘একজোটিক’ নামের আরেকটি গান রেকর্ড করেছেন এই তারকা। গানটির সঙ্গে যুক্ত আছেন র্যাপার পিটবুলও। তাহলে কবে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার অ্যালবাম? প্রিয়াঙ্কা জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই। তিনি বললেন, ‘বিশাল-শেখর এবং সালিম-সুলাইমান ছবিতে গাওয়ার জন্য বলেছেন। শিগগিরই হয়তো গাইব। এখন অপেক্ষায় আছি প্রথম অ্যালবাম মুক্তির জন্য।’ এদিকে কদিন আগেই শেষ করলেন জঞ্জির ছবির শুটিং। অভিনয় করছেন গুন্ডে, কৃষ থ্রি ও ভারতের আদিবাসী বক্সার মেরি কমের আত্মজীবনীমূলক ছবিতে। এই ছবির শুটিং শুরু হবে আগামী জুন মাসে। পিটিআই।