ছবিতে মা হচ্ছি না: মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষমেশ অনিল কাপুরের প্রস্তাব চূড়ান্তভাবে ফিরিয়ে দিলেন মাধুরী দীক্ষিত। সোনম কাপুরের মা হয়ে ছবিতে অভিনয় করছেন না তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাধুরীর বলেন, ‘ভক্তরা এখনো আমাকে মা হিসেবে দেখতে প্রস্তুত নন। তাঁরা মনে করেন, সালমান খানদের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের বয়স ও সৌন্দর্য কোনোটাই ফুরিয়ে যায়নি আমার।’কয়েক বছর ধরে মাধুরী যুক্তরাষ্ট্রে স্বামী-সন্তানদের নিয়ে সংসার করছেন। কিছুদিন আগে টেলিভিশনে নাচের একটি রিয়ালিটি শোতে বিচারক হওয়ার প্রস্তাব পেয়ে মুম্বাইতে আসেন। ঝলক দিখলা যার বিচারক হিসেবে সাফল্যের পর কর্তৃপক্ষ পরবর্তী কিস্তির জন্য মাধুরীকে চাইছে।মাধুরী জানান, কথাবার্তা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। ওয়েবসাইট।