ছবিতে রিচার্ড অ্যাটেনবরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড অ্যাটেনবরো
রিচার্ড অ্যাটেনবরো

চলে গেলেন অনবদ্য অভিনেতা ও গুণী নির্মাতা

রিচার্ড অ্যাটেনবরো
রিচার্ড অ্যাটেনবরো

রিচার্ড অ্যাটেনবরো। গত রোববার ৯১ বছর বয়সে লন্ডনে মারা গেছেন গান্ধীর স্রষ্টা। ব্রাইটন রক, দ্য গ্রেট এসকেপ, মিরাকল অন থারটিফোরথ স্ট্রিট ছবিগুলো দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছিলেন যিনি। তাঁর পরিচালিত গান্ধী পেয়েছিল আটটি অস্কার। কাজ করেছেন সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়িতেও।
১৯২৩ সালের ২৯ আগস্ট কেমব্রিজের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন। ১৯৪২ সালে ইন উইচ উই সার্ভ দিয়ে অভিনেতা হিসেবে তাঁর অভিষেক। দেশাত্মবোধক এই ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। ভুল করে শিল্পী তালিকায় তাঁর নামও দেখানো হয়নি।
১৯৯৪ সালে মুক্তি পায় মিরাকল অন থারটিফোরথ স্ট্রিট । সেই ছবিতে সান্টার বেশে অ্যাটেনবরো। বলা হয় রুপালি পর্দার সবচেয়ে সার্থক সান্টা তিনিই। সেই অ্যাটেনবরো তো এবার সান্টার দেশেই চলে গেলেন সবাইকে কাঁদিয়ে।

রিচার্ড অ্যাটেনবরো
রিচার্ড অ্যাটেনবরো

ব্রাইটন রক তাঁকে এনে দিল সবচেয়ে বড় ব্রেক। গ্রাহাম গ্রিনের উপন্যাস অবলম্বনে নির্মিত ১৯৪৭ সালের ছবিটি দিয়েই তারকা হয়ে উঠলেন অ্যাটেনবরো।
ক্যামেরার বাইরে তাঁর নেশা ছিল ফুটবল। চেলসি ফুটবল ক্লাবের ভীষণ ভক্ত ছিলেন। ক্লাবটির পরিচালক পদে ছিলেন দীর্ঘদিন। ১৯৯৩ সালে চেলসি তাঁকে আজীবন সভাপতি বানায়।
ক্যারিয়ারের সবচেয়ে সোনালি সময় এনে দিল ১৯৮৩ সালে মুক্তি পাওয়া তাঁর গান্ধী ছবিটি। ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে ছবিটি জিতল আটটি অস্কার! প্রযোজক ও পরিচালকের ভূমিকায় দুটো অস্কার জিতলেন তিনি একাই।
শুধু ক্যামেরার সামনে নয়, তিনি মুখিয়ে ছিলেন ক্যামেরার পেছনে কাজ করতেও। গত শতকের পঞ্চাশের দশকের শেষাশেষি প্রতিষ্ঠা করলেন নিজের প্রযোজনা সংস্থা বিভার ফিল্মস। চারটি ছবি প্রযোজনা করার পর ১৯৬৯ সালে ওহ! হোয়াট অ্যা লাভলি ওয়ার ছবিতে পরিচালক হিসেবে অভিষেক হলো।
একটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তাঁর প্রভাববলয়ে বেড়ে ওঠার কথা বারবার বলেছেন স্টিভেন স্পিলবার্গ। সেই স্পিলবার্গের জুরাসিক পার্ক ছবিতে কাজও করেছেন।

রা. হা., গার্ডিয়ান অবলম্বনে