ছবিমেলায় বাংলাদেশের মানুষ, নগর ও নিসর্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেললাইনে যাত্রী উপচে পড়া ট্রেন, পাশে পাতার আগুন ঘিরে কয়েকজন পথশিশু। সবুজ গাছপালায় ছাওয়া বিশাল কবরস্থানে অনেক অনেক এপিটাফ, একটির পাশে প্রার্থনারত একজন। রাতের পার্কে গাছপালা ভেদ করে নানা দিক থেকে আসছে জ্যামিতিক আলোকরশ্মি। আরও আছে নানা বয়সের নারী, পুরুষ শিশু ও নিসর্গ। এসব চিত্র বাংলাদেশের। ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্র প্রশিক্ষণকেন্দ্র ‘পাঠশালা’র ৩০ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’র আওতায় ২৫ জানুয়ারি থেকে এ ধরনের প্রায় অর্ধশত আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির চিত্রশালায়।উল্লেখ্য, ঢাকায় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ শুরু হয়েছে গত ২১ জানুয়ারি। আগামীকাল উৎসবের শেষ দিন।