ছবির গানে ইবরার টিপু ও পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিও অ্যালবামের পর এবার চলচ্চিত্রে দ্বৈতগানে কণ্ঠ দিলেন ইবরার টিপু ও পড়শী। গত পরশু ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটি ‘গেইম’ ছবিতে ব্যবহূত হবে।‘মনের পালে লেগেছে হাওয়া, উড়ু উড়ু স্বপ্নে আসা-যাওয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু নিজে। গানটি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ইবরার টিপু বলেন, ‘খুবই রোমান্টিক একটি গান। তবে গানটি বেশ দ্রুতলয়ের। প্রথম শোনায় যে কারও ভালো লাগবে। তা ছাড়া গানের কথাও বেশ চমত্কার।’ ইবরার টিপু আরও বলেন, ‘শুনেছি, গানটির চিত্রায়ণ করা হবে দুবাইয়ের মনোরম লোকেশনে।’ ‘গেইম’ ছবির প্রধান দুটি চরিত্রে রয়েছেন নিরব ও অমৃতা। ইবরার টিপু এখন আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের গানের কাজ করছেন। পাশাপাশি টিভি নাটকের সূচনাসংগীতের কাজ করছেন বলেও জানান তিনি।