ছবির গানে একসঙ্গে কনা-রুমি
প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় শিল্পী আরফিন রুমি ও কনা। ‘কী জাদুতে বলো বশ করেছ/ মনের ভেতর ছড়িয়ে গেছ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন আরফিন রুমি। রুমি-কনার এই গানটি ‘গেম’ ছবিতে ব্যবহূত হবে।গান নিয়ে কনা বলেন, ‘রুমির সঙ্গে এর আগে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। কিন্তু অডিও কিংবা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া হয়নি। এবারই প্রথম তাঁর সুর ও সংগীতে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম। গানটি গেয়ে খুবই ভালো লেগেছে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’রয়েল-অনিক পরিচালিত ‘গেম’ ছবির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন। এই ছবির আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন হূদয় খান, ন্যান্সি ও ইমরান। গানগুলো লিখেছেন গুঞ্জন চৌধুরী ও মাহমুদ মানজুর। শিগগিরই গান দুটির ট্র্যাক তৈরি হবে। কবির বকুলের কথায় ‘গেম’ ছবির আইটেম গানটি করছেন শওকত আলী ইমন। আর রবিউল ইসলাম জীবনের কথায় আরেকটি রোমান্টিক গান করছেন ইবরার টিপু।