ছবির গানে সেরাকণ্ঠের নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ছবির গানে কণ্ঠ দিলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ মৌমিতা তাসরিন নদী। ছবির নাম ‘একপলকের দেখা’। এতে ‘ভালোবাসা ছেঁড়া ফুল’ শিরোনামের একটি গানে এফ এ সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন নদী। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। নদী জানান, ‘দীর্ঘদিনের স্বপ্ন ছিল চলচ্চিত্রে প্লেব্যাক করার। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে। সময়-সুযোগ পেলে চলচ্চিত্রে নিয়মিত গাওয়ার ইচ্ছা আছে আমার।’নদী আরও জানান, বর্তমানে তিনি একটি দ্বৈতগানের অ্যালবামের কাজ করছেন। সামনে তাঁর একটি মিউজিক ভিডিও বাজারে আসবে।‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন রাজশাহীর মেয়ে মৌমিতা তাসরিন নদী। এরপর তিনটি মিশ্র অ্যালবামে কাজ করেন তিনি। মাঝে পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফলে গানে খুব একটা সময় দিতে পারেননি।