ছবির চেয়ে সন্তান গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির চেয়ে সন্তান বেশি গুরুত্বপূর্ণ। প্রথমবার মা হতে গিয়ে এই অনুভূতি প্রকাশ করেছেন হলিউড তারকা মেগান ফক্স। শিগগিরই তিনি মা হবেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। দ্বিতীয়বারের মতো বাবা হবেন তাঁর স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন। ব্রায়ানের ক্যাসিয়াস নামের ১০ বছর বয়সী এক ছেলে রয়েছে আগের ঘরে। ফক্স মনে করেন, হলিউড তারকার পেশাগত জীবনে সন্তান লাভ করাটা একটা ভালো দিক। তাঁর উদ্ধৃতি দিয়ে শোবিজস্পাইয়ে প্রকাশিত খবরে বলা হয়, একজন নারীর সীমাবদ্ধতা আছে। বছরের পর বছর কাজ করে একসময় ৪০ বছর পার হয়ে যায়। তখন আগের মতো কাজ করার শক্তি থাকে না। এই ব্যস্ততার মধ্যে সন্তানের মা হতে যাওয়া নিয়ে তাঁর কোনো ভয় নেই। পিটিআই।