ছবির দাম লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন-আদালতে দৌড়ঝাঁপ করে করে ক্লান্ত মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। এদিকে ব্যাংক অ্যাকাউন্টও তলানিতে এসে ঠেকেছে। মামলায় লড়তে কাঁড়ি কাঁড়ি অর্থ যাচ্ছে। কিন্তু আয় হচ্ছে না কিছুই। তাই একটু কৌশলী হয়েছেন লোহান। কিছুদিন আগে মাদক নিরাময়কেন্দ্রে থাকার সময় বেশ কিছু ছবি তোলা হয়েছিল তাঁর। এবার সেসব ছবি বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। ছবিগুলোর জন্য তিনি এক লাখ ডলার পাবেন বলে জানা গেছে। অথচ মঞ্চে কয়েক ঘণ্টা গান গাওয়ার জন্য লোহান আগে ৩০ থেকে ৪০ হাজার ডলার পেতেন। ওয়েবসাইট।