ছবির ধাঁধায় অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের জন্য কতজন কত কিছুই না করে। এ ক্ষেত্রে কম যান না তারকারাও। এবারের বন্ধু দিবসে বলিউডের তারকা অক্ষয় কুমারও তাঁর ছেলেবেলার বন্ধুদের সঙ্গে থাকতে চেয়েছেন। এ জন্য তিনি বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারকে।এবারের বন্ধু দিবসে অক্ষয় তাঁর টুইটার অ্যাকাউন্টে ক্লাস ফাইভে পড়াকালীন দুটি ছবি আপলোড করেন। তারপর টুইটার বন্ধুদের তিনি খুঁজে বের করতে বলেন নিজের ছবিটিকে। ধাঁধায় পড়ে যান অক্ষয়-ভক্তরা। তবে ভক্তদের বেশিক্ষণ ধাঁধার মধ্যে না রেখে অক্ষয় প্রথম ছবিটিতে কোনো নির্দেশনা না দিলেও পরেরটিতে গোল চিহ্ন দিয়ে বন্ধুদের মধ্যে নিজের অবস্থান সবাইকে জানান। ওয়েবসাইট।ক্যাপশন: ক্লাস ফাইভের বন্ধুদের সঙ্গে গোল চিহ্নিত অক্ষয় কুমার