ছবির নাম শান্তিনিকেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এবার শান্তিনিকেতনকে নিয়ে নতুন একটি বাংলা ছবি নির্মাণ করছে টালিউডের পরিচালক অশোক বিশ্বনাথন। ছবির নামশান্তিনিকেতন। কবিগুরুর স্মৃতিবাহী এই শান্তিনিকেতন। ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরিচালক অশোক বিশ্বনাথন বলেন, এ ছবির বেশির ভাগ শুটিং হবে শান্তিনিকেতন, বিশ্বভারতী ও বীরভূম জুড়ে। ছবিতে অভিনয় করছেন রূপা গাঙ্গুলি, ভিক্টর ব্যানার্জি, পাওলি দাম, রাজেশ শর্মা, সুজন মুখার্জি, শ্রুতি ব্যানার্জি, সঞ্জীবন গুহ প্রমুখ।