ছবির নাম ‘গিরগিটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাহিদ হাসানের অনুরোধে আসলে ছবির গল্প রচনা করছি। ওকে না করা যায় না। ও যখন হাসি দিয়ে বলে, স্যার...। চলেন না বসি। লিখে ফেলেন। ওকে আর না করতে পারিনি। মাস তিনেকের মধ্যেই পাণ্ডুলিপির কাজ শেষ হবে।’ বললেন সৈয়দ মনজুরুল ইসলাম। জাহিদ হাসানের নতুন ছবির কাহিনি লিখছেন তিনি। ছবির নাম গিরগিটি।সৈয়দ মনজুরুল ইসলাম গিরগিটি ছবির ধারণা দিলেন এভাবে, গিরগিটি এক তরুণের আশাভঙ্গের গল্প। পাশাপাশি গল্পে উঠে আসছে মুক্তিযুদ্ধের পর এই দেশ এবং এর অবস্থা। আছে একদল স্বার্থান্বেষী মানুষের চেহারা পরিবর্তন করে বড় হওয়ার কথা।ছবির নির্মাতা জাহিদ হাসান জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে ছবির শুটিং শুরু করবেন তিনি। সৈয়দ মনজুরুল ইসলাম জানালেন, এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে ডিএফপির জন্য একটি ছবির কাহিনি রচনা করেছিলেন তিনি। ছবিটির নির্মাণকাজও শেষ হয়েছিল, কিন্তু ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ছবিটি আর প্রদর্শন করা হয়নি।