ছবির পর বিজ্ঞাপনে ইমন-নিপুন
ছবির পর এবার বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করলেন ইমন ও নিপুন।চলতি সপ্তাহে কলকাতায় প্রসাধনসামগ্রীর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন তাঁরা। ইমন ও নিপুনের এই বিজ্ঞাপনচিত্রের নির্মাতা সনক মিত্র। বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করে ১৬ অক্টোবর দেশে ফিরেছেন তাঁরা। ইমন বলেন, ‘এটিই নিপুনের সঙ্গে আমার প্রথম বিজ্ঞাপনচিত্র। চমৎকার একটি লোকেশনে আমরা শুটিং করেছি। এই বিজ্ঞাপনচিত্রের নির্মাতার সঙ্গে এর আগেও কয়েকটি কাজ করেছি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে।’কলকাতা থেকে দেশে ফিরেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানান ইমন। তিনি বলেন, ‘ভাগ্য ভালো, কোনো শুটিং ছিল না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে আছি।’ ইমন ও নিপুন জুটি হয়ে শাহীন কবিরের ‘এই তো ভালোবাসা’ ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর সম্প্রতি এটিএন বাংলার জন্য নির্মিত ‘শিউলিমণি’ নামের একটি ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন।