ছবির পরিচালক ও নায়িকা এবার নাটকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন্নি এখন সোহানুর রহমান পরিচালিত সে আমার মন কেড়েছে ছবিতে অভিনয় করছেন। তাঁরা আবার অভিনয় করছেন একই নাটকে। নাম বিশেষ দ্রষ্টব্য। গল্পে তিন্নিকে মডেল আর সোহানুর রহমানকে পরিচালক হিসেবেই উপস্থাপন করা হচ্ছে। একজন প্রতিষ্ঠিত আলোকচিত্রী আর মডেলিংয়ে আগ্রহী তরুণীকে নিয়ে নাটকের গল্প। নাটকে অভিনয় প্রসঙ্গে সোহানুর রহমান বললেন, ‘ব্যাপারটা অনুরোধে ঢেঁকি গেলার মতো। নাটকে আমাকে পরিচালক হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তাই রাজি হয়েছি। এর আগে আমি আবোল তাবোল যেমন তেমন নামের একটি নাটকে অভিনয় করেছিলাম।’তিন্নি বললেন, ‘নাটকের গল্পে সোহানুর রহমানের সঙ্গে এক স্টুডিওতে আমার পরিচয় হয়। ওনার ছবির নায়িকা অসুস্থ থাকার কারণে আমাকে নিয়ে তিনি ছবি তৈরির কথা ভাবেন। গল্পটি চমৎকার। দর্শকদেরও ভালো লাগবে।’নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাহিদ হোসেন।