ছবির প্রচারণায় কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির আগে ছবির প্রচার-প্রচারণায় নামেন অভিনেতা-অভিনেত্রীরা। উদ্দেশ্য একটাই, ছবিকে ব্যবসাসফল করে তোলা। তেমনি প্রচারণায় নেমেছেন অভিনেতা সালমান খান ও অভিষেক বচ্চন। সালমান তাঁর রেডি ছবি এবং অভিষেক চালাবেন দম মারো দম-এর প্রচারণা। এ উপলক্ষে আগামী ২ জুন মুম্বাইয়ের জুহুর টিউলিপ স্টার হোটেলে তিন ঘণ্টার কনসার্টের আয়োজন করা হয়েছে। এর এক পর্বে থাকবে সালমানের পরিবেশনা, অন্য পর্বে অভিষেকের। কনসার্টের শুরুতে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। ওয়েবসাইট।