ছবির প্রচারে কলকাতায় অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন তাঁর নতুন ছবি আরাকশান-এর প্রচারের জন্য গতকাল বুধবার সকালে কলকাতায় আসেন। দুপুরে তিনি কলকাতার একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন। অমিতাভ বচ্চন অভিনীত আরাকশান ছবিটি ১২ আগস্ট ভারতের এক হাজার ৯০০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। অমিতাভের সঙ্গে আসেন ছবির পরিচালক প্রকাশ ঝা এবং অভিনেতা মনোজ বাজপেয়ি। ছবিতে অমিতাভ অভিনয় করেছেন একজন সাংবাদিকের ভূমিকায়। সংগীত পরিচালনা করেছেন শংকর-এহসান-লয়।