ছবির প্রচারে ছয় ভাষার বিজ্ঞাপনচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চনের পরবর্তী ছবি ‘বুডঢা হোগা তেরা বাপ’। বিজ্ঞাপনের মাধ্যমে এই ছবির বাজার তৈরি করতে চাচ্ছেন অমিতাভ। তাই তো ছবির বিজ্ঞাপনচিত্র তৈরির জন্য বিশেষ মনোযোগ দিয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্রগুলো তৈরি হচ্ছে ভারতের ছয়টি প্রাদেশিক ভাষায়। হিন্দি ছাড়া অন্য ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, মারাঠি, গুজরাটি ও ভোজপুরী। সবকটি ভাষার বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিচ্ছেন অমিতাভ নিজেই।