ছবির ব্যয় কমাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ছবি পরিচালনায় হাত দিয়েছেন ম্যাডোনা। গত জুলাই থেকে লন্ডনে ডব্লিউ ই ছবির শুটিং শুরু হয়েছে। ছবি নির্মাণে প্রয়োজনীয় অর্থের জোগান ম্যাডোনাই দিচ্ছেন। এমনকি নিজের ঘরের আসবাব ছবির সেটের জন্য দিয়ে দিয়েছেন। ছবি তৈরির খরচ কমাতেই নাকি ম্যাডোনার এ উদ্যোগ। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের সঙ্গে ওয়ালিস সিম্পসনের প্রণয় ডব্লিউ ই ছবিটির মূল উপজীব্য। ২০০৮ সালে ম্যাডোনা পরিচালিত ফিলথ অ্যান্ড উইজডম ছবিটি মুক্তি পায়। এ ছাড়া তিনি আইএম বিকজ উই আর শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের পাণ্ডুলিপি লিখেছেন। ওয়েবসাইট।