ছবির সাফল্য পেতে মন্দিরে পূজা
ছবির নাম হিসস। মল্লিকা শেরওয়াত সে ছবিতে অভিনয় করছেন নাগিনের ভূমিকায়। ২২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। তার আগেই আলাপপুঝা জেলার মান্নারাসালার বিখ্যাত শ্রীনাগরাজ মন্দিরে গিয়ে প্রার্থনা করে এসেছেন মল্লিকা। এ প্রার্থনা ছবিটির সাফল্য কামনা করে।প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি ২২ অক্টোবর বিশ্বের দুই হাজার ২০০ প্রেক্ষাগৃহে একই সঙ্গে দেখানো হবে। সেদিন ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় নির্মিত ছবি দেখানো হবে। আর মলয়ালাম ভাষায় ডাবিং করা ছবিটি কেরালায় মুক্তি পাবে ২৯ অক্টোবর। ভারতের ঐতিহ্যগত বিশ্বাস মতে, নাগিন বা সাপ দেবীর পূজা দেওয়া হয় মানুষের নিরাপত্তা রক্ষা ও নারীর বন্ধ্যাত্ব কাটানোর জন্য। সর্পদেবীর বাসস্থান বলে কথিত মালাবার উপকূলে একজন মার্কিন নাগরিকের দুঃসাধ্য অভিযানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। মল্লিকা ছাড়াও অভিনয় করছেন জেফ ডশে, ইরফান খান, দিব্য দত্ত, রমন ট্রিক্কা। ওয়েবসাইট।