ছয় কোটির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র একটাই গান প্রকাশিত হয়েছে, এর মধ্যেই সাড়া পড়ে গেছে। সনি মিউজিকের কাছে নাকি গানের স্বত্ব বিক্রি করা হয়েছে ছয় কোটি রুপিতে। এ আর রহমানের সংগীতায়োজনে রনঝানা ছবির গান নিয়ে এমনই আগ্রহ সবার।‘সাম্প্রতিক সময়ে টাকার এ অঙ্কটি বেশ বড়। এখন তারকাবহুল ছবি না হলে গানের স্বত্ব দিয়ে খুব বেশি টাকা আয় করা যায় না। শুধু এ আর রহমানের কারণেই রনঝানা এ দাম পেয়েছে। গজনি এবং রকস্টারও এমন দাম পেয়েছিল।’ বলেছে একটি সূত্র।অনেক প্রতিষ্ঠানই এই ছবির গানের স্বত্ব পেতে উন্মুখ ছিল। তবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল শুরু থেকেই জানিয়ে দিয়েছিল, পাঁচ কোটির কমে তারা রাজি হবে না।এই ছবি দিয়েই তামিল ছবির তারকা ধানুশ বলিউডে পা রাখতে যাচ্ছেন। তাঁর সহশিল্পী সোনম কাপুর। মুম্বাই মিরর।