ছয় তারার পাঁচ তারকা ঈদ-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত, তিশা ও সুমাইয়া শিমু
অনন্ত, তিশা ও সুমাইয়া শিমু

টিভি-চলচ্চিত্রের মানুষেরা বলতে গেলে সারা বছরই কাজে বুঁদ হয়ে থাকেন। ঈদের কয়েক মাস আগে তাঁদের এ ব্যস্ততা বাড়ে বহুগুণ। ঈদে নিজের কাজের মাধ্যমে সেরা হিসেবে উপস্থাপনেরও প্রয়াস থাকে তাঁদের। কেউ কেউ আবার সর্বাধিক কাজের রেকর্ড ছোঁয়ারও চেষ্টা করেন প্রাণপণে। এ ক্ষেত্রে কেউবা সফল হন, আবার কেউ পিছিয়ে পড়েন। কিন্তু শত ব্যস্ততার পরও ঈদের কয়েকটা দিন তাঁরা নিজেদের মতো করেই কাটান।

অনন্তর ‘সিনেম্যাটিক’ ঈদ
ঢাকার মোহাম্মদপুরে ঈদের নামাজ, এরপর বর্ষাকে সঙ্গে নিয়ে ঢাকার বেশ কিছু সিনেমা হলে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। এবারের ঈদে প্রেক্ষাগৃহে এসেছে এম এ জলিল অনন্ত পরিচালিত ও অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’। ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। এ ছবিটি নিয়ে আশাবাদী তিনি।

তিশার ঈদ একান্তই পারিবারিক

এবারের ঈদের সঙ্গে অন্য ঈদের খুশি মেলাতে চান না অভিনেত্রী তিশা। এবারে তিশার ঈদ আয়োজন স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেবর সবাইকে নিয়ে।

চক্কর কেটেই সুমাইয়া শিমুর ঈদ

ঢাকায় আত্মীয়র বাড়ি বাড়ি চক্কর কেটেই ঈদের খুশিতে মেতেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। বাসায় টিভি দেখা, টুকটাক সাজগোজ সব আর আত্মীয়ের বাসায় বেড়িয়েই তাঁর ঈদের খুশি।

রেসী, শতাব্দী ওয়াদুদ ও নওশীন
রেসী, শতাব্দী ওয়াদুদ ও নওশীন

রেসীর ঈদ কাটছে নতুন অতিথির সঙ্গে
ঘরে নতুন অতিথি প্রার্থনাকে নিয়েই এবারের ঈদের আনন্দ রেসীর। নতুন অতিথিকে দেখতে আসা অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করেই এবারের ঈদ অভিনেত্রী রেসীর।

শ্বশুরবাড়িতে ঈদ কাটছে শতাব্দী ওয়াদুদের
এবারের ঈদের খুশি শ্বশুরবাড়িতে করছেন অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ। খিচুড়ির সঙ্গে গরুর মাংসের ভুনা খাবার আর একই রকম পাঞ্জাবি পরে ছেলের সঙ্গে নামাজ পড়ে এবারের ঈদ বেশ খুশিতেই কাটছে তাঁর।

ঈদে বিয়ের আনন্দ নওশীনের

এ বছরের মার্চে আবারও বিয়ে করেছেন মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা নওশীন। পাত্র অভিনয়শিল্পী হিল্লোল। বিয়ের আনন্দেই ঈদ কাটছে তাঁর।