ছয় পেরিয়ে সাতে এবিসি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি রেডিওর কথাবন্ধুরা
এবিসি রেডিওর কথাবন্ধুরা

আনুষ্ঠানিক সম্প্রচারের সাত বছরে পা রাখতে যাচ্ছে এবিসি রেডিও এফএম ৮৯.২। কাল এর ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে এফএম চ্যানেলটি বিভিন্ন বিশেষ আয়োজন দিয়ে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা।
জন্মদিনে নানা চমক আর আকর্ষণে ভরপুর থাকবে এবিসি রেডিও। এর মধ্যে একটি হলো ‘স্পেশাল ক্লোজআপ হ্যালো ৮৯২০’। এতে অতিথি থাকবেন অভিনেতা মাহফুজ আহমেদ। আর বরাবরের মতো অতিথিদের সঙ্গে কথা বলবেন আর জে কিবরিয়া। কাল রাত ১১টায় শুরু হবে বর্ষপূর্তির বিশেষ এই পর্ব। এবারের পর্বে অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ তাঁর জীবনের অনেক অপ্রকাশিত গল্প বলবেন শ্রোতাদের।
ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে টানা তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে এবিসি রেডিও। এসবের মধ্যে থাকছে চিল আউট স্টুডিও লাইভ, স্পেশাল ডর, স্পেশাল মেনটস বাত্তি জ্বালাও, স্পিডব্রেকার সেলিব্রেটি আড্ডা, স্পিডব্রেকার বিলবোর্ড টপচার্ট, স্পেশাল হাওয়া বদল।
এবিসির জন্মদিনের এই আয়োজনে লাইভ আড্ডা ও গান গাইতে আসছেন শাফিন আহমেদ, তপু, পারভেজ, প্রীতম ও জয় শাহরিয়ার। এ ছাড়াও এবিসি রেডিওতে থাকছে প্রিয় শিল্পীদের উপস্থিতি, আড্ডা আর শ্রোতাদের সরাসরি অংশগ্রহণে বিশেষ আয়োজন ‘খোলা জানালা’। থাকবেন কথাবন্ধু কিবরিয়া, শারমিন, জয়ী, প্রত্যয়, সমন্বয়, সুমন, নীলাঞ্জনা, রেহান ও কুমকুম।