ছয় মাস সময় চাইলেন সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত ভারতীয় সুপ্রিম কোর্টের কাছে আত্মসমর্পণের জন্য আরও ছয় মাস সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে তিনি অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করতে চান। আজ সোমবার এনডিটিভি জানায়, এখন এ বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন, তাঁর (সঞ্জয়ের) এ আবেদন আমলে নেওয়া হবে কি না। কাল বুধবার আদালতে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট ১৮ এপ্রিলের মধ্যে সঞ্জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। গত মাসে এক আবেগঘন সংবাদ সম্মেলনে সঞ্জয় সাজার বিপরীতে কোনো ধরনের আপিল করবেন না বলে জানিয়েছিলেন।বলিউডের এই অভিনেতার বেশ কয়েকটি ছবি বর্তমানে শুটিংয়ের মাঝপর্যায়ে রয়েছে। তাঁর এ ছবিগুলোর পেছনে ৭০ থেকে ১০০ কোটি রুপি লগ্নি করা আছে।১৯৯৩ সালে মুম্বাই ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় বেআইনি অস্ত্র রাখার জন্য সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। অবশ্য এর মধ্যে দেড় বছর জেলে কাটানোর ফলে বর্তমানে সঞ্জয় দত্তকে আর সাড়ে তিন বছর জেল খাটতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে সঞ্জয়কে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।