ছাড়পত্র পেল 'একাত্তরের ক্ষুদিরাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের ক্ষুদিরাম ছবির দৃশ্যে শিশুশিল্পীরা
একাত্তরের ক্ষুদিরাম ছবির দৃশ্যে শিশুশিল্পীরা

এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। নিয়মিত কাজ করে চলেছেন মঞ্চে। এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন মান্নান হীরা। শিশুদের জন্য তৈরি এ চলচ্চিত্রের নাম একাত্তরের ক্ষুদিরাম। গত ৭ ডিসেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।
পরিচালকের ইচ্ছে ছবিটি এ মাসেই মুক্তি দেওয়ার। তিনি জানান, ২০১২-২০১৩ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়। কাজ হয় বিএফডিসি, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায়। কাজ শেষ করে বেশ কয়েক দিন আগে সেন্সরে জমা দেওয়া হয় ছবিটি। খুব অল্প সময়ের মধ্যে বিনা কর্তনে ছাড়পত্র পেয়ে যায় একাত্তরের ক্ষুদিরাম।
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত একাত্তরের ক্ষুদিরাম-এ অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুনসি মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। এ ছাড়া শিশুশিল্পীদের মধ্যে রয়েছে স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজিসহ আরও অনেকে।