ছাড়পত্র পেল 'দ্য ডিরেক্টর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে জমা পড়ে কামরুজ্জামান কামু পরিচালিত চলচ্চিত্র দ্য ডিরেক্টর। প্রায় এক বছর পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল ছবিটি। ৮ জানুয়ারি ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়।
নির্মাতা কামরুজ্জামান কামু ছবিটির ছাড়পত্র পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘অনেক বাধা-বিপত্তি ও আন্দোলনের পর দ্য ডিরেক্টর ছাড়পত্র পেল। অবশ্যই এটি আমার জন্য অনেক আনন্দের। অনেক কষ্টের পর এই ছবিটি তৈরি করতে পেরেছি আমি। এ যাত্রায় আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’ নির্মাতা জানান, এখন তাঁদের লক্ষ্য যত দ্রুত সম্ভব ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া। দ্য ডিরেক্টর-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, মোশাররফ করিম ও সুইটি।