ছাত্রদের নিয়ে রিয়েলিটি শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হারিয়ে দাও, ছাড়িয়ে যাও, ভালো কাজে’। এটি একটি স্লোগান। এই স্লোগান নিয়ে চ্যানেল আইতে শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো শেলটেক ক্যাম্পাস হিরো। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্ররা এতে অংশ নেবেন।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। এখানে বক্তব্য দেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, আ আ ম স আরেফিন সিদ্দিক, আ ম ম সফিউল্লাহ্, সৈয়দ মনজুরুল ইসলাম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও শেলটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ।অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন শাইখ ইমতিয়াজ।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৬ পর্বের এই অনুষ্ঠানটির বাছাইকাজ শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে।