ছাত্রী লাঞ্ছনার গল্প নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের আপত্তিকর আচরণে বদলে যায় মিরানার জীবন। চূড়ান্ত পরীক্ষার আগে কলেজ ছেড়ে চলে যায়। প্রতিবাদ হিসেবে নিজেকে তৈরি করে নতুন রূপে। কলেজের পাশেই মিরানা গড়ে তোলে ফুল এবং বইয়ের দোকান। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে নির্মম এক সত্যের। শিক্ষকের গোপন কিছু আচরণের কথা সবাই জেনে যায়। সবার মনে মিরানার জন্য তৈরি হয় সমবেদনা। এমনি গল্প নিয়ে ধারাবাহিক নাটক লিখেছেন মহিউদ্দীন আহমেদ। নাম মিরানা ফ্লাওয়ার অ্যান্ড বুকস কর্নার। পরিচালনা করছেন পারভেজ আমিন। সম্প্রতি নড়াইলে নাটকটির শুটিং শেষ হলো। নাটকে মিরানার চরিত্রে অভিনয় করেছেন তিশা। তিনি বলেন, ‘মেয়েদের এভাবে নির্যাতিত হওয়ার সমস্যাটা অনেক পুরোনো। কিন্তু এখন তা সামনে চলে এসেছে। খুব বেশি আলোচিত হচ্ছে। আমি মনে করি, এই নাটকটি দেখার পর মফস্বল কিংবা শহরের অনেক মেয়েই গল্পের মাঝে নিজেকে খুঁজে পাবে।’ নাটকে অভিনয় করেছেন মাসুদ আলী খান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, তিশা, সজল, মারজুক রাসেল, আরমান পারভেজ মুরাদ, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।