ছাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ছাপ। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ফারাহ রুমা, প্রীতম চৌধুরী প্রমুখ। সুমনা প্রতিদিন আসে আনিসের স্টুডিওতে। শিল্পীর স্কেচ চলে, চলে কথোপকথন। রাতে স্বামী ফাহিমের পাশে শুয়ে সুমনা ভাবে আনিসের কথা। সুমনা এখন ফাহিমের চোখের দিকে তাকাতে পারে না।