ছাপার অক্ষরে ‘থ্রি ইডিয়টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে থ্রি ইডিয়টস ছবির জয়জয়কার। ব্লক বাস্টার হিটের পর একের পর এক পুরস্কার বাগিয়ে নিচ্ছে ছবিটি। এবার ছবির কাহিনিই ছাপার অক্ষরে পাওয়া যাবে। ছবির সাফল্যের পর প্রযোজক বিধু বিনোদ চোপড়া থ্রি ইডিয়টসকে বইয়ের ভাঁজে পুড়ে দিয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দ্য অরজিনাল স্ক্রিনপ্লে নামে বইটির মোড়ক উন্মোচন করেন বিধু বিনোদ। তিনি বলেন, ‘বইটি মূলত ছবির পাণ্ডুলিপি। ছবি বোঝার জন্য বইখানা পড়ার পরামর্শ দেব না। পাঠক নিছক মজা পাওয়ার লোভেই বইটি পড়বেন।’ তাঁর এমন কথার পেছনে যুক্তি আছে যথেষ্ট। কারণ থ্রি ইডিয়টস ছবির শুটিং চলাকালে ঘটে যাওয়া মজার সব কাহিনি থাকবে বইটিতে। ওয়েবসাইট।