ছায়ানটে গান ও প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট গণংগীত, কবিতা আবৃত্তি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করে।
ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ছিল সমবেত গণসংগীত। এতে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’, ‘বাংলার হিন্দু, বাংলার খ্রিষ্টান,’ ‘যশোর খুলনা বগুড়া পাবনা’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ইত্যাদি গান। ছিল কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় সেন্টু রায় নির্মিত সাম্প্রদায়িকতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘পরিচয় কোনো আছে নাকি’।