ছায়ানটে দুই দিনের নৃত্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে নৃত্য উৎ​সবের প্রথম দিনে দলীয় পরিবেশনা l প্রথম আলো
ছায়ানট মিলনায়তনে নৃত্য উৎ​সবের প্রথম দিনে দলীয় পরিবেশনা l প্রথম আলো

টানা কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ছায়ানট আয়োজন করেছে দুই দিনের নৃত্য উৎসব। গতকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে এ উৎসব শুরু হয়েছে। উদ্বোধনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ছায়ানট সাধারণ সম্পাদক খায়রুল আনাম।
প্রথম দিন নৃত্য পরিবেশন করে ছায়ানট, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, ধৃতি নর্তনালয়, নৃত্যছন্দ, সৃষ্টি কালচারাল সেন্টার ও নৃত্যাঞ্চলের শিল্পীরা। একক ও দলীয় নৃত্যে অংশ নেন তামান্না রহমান, ওয়ার্দা রিহাব, বেনজির সালাম, পূজা সেনগুপ্ত, অমিত চৌধুরী, শুভ্রা সেনগুপ্ত, মনিরা পারভীন, স্নাতা শাহরিন প্রমুখ। আজ উৎসবের শেষ দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।