ছায়ানটে রবীন্দ্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে ছায়ানট। ৮ ও ৯ মে অনুষ্ঠিত হবে এ উৎসব। প্রথম দিন সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবনে উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক সোমেন বন্দ্যোপাধ্যায়। তিনি আলোচনা করবেন রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র চিত্রকলা নিয়ে। সেদিন অতিথি ও ছায়ানটের শিল্পীরা পরিবেশন করবেন একক গান ও আবৃত্তি। সুরের ধারা পরিবেশন করবে রবীন্দ্র-নাটকের গান।
পরদিনও একই সময়ে শুরু হবে অনুষ্ঠান। এদিন রবীন্দ্রনাথের গান থেকে কবিতা ও কবিতা থেকে গান নিয়ে সন্জীদা খাতুনের গ্রন্থনায় পরিবেশিত হবে ‘রূপে রূপে অপরূপ’। এ ছাড়া থাকবে সুরতীর্থ, জাগো আর্ট সেন্টার, অতিথি ও ছায়ানটের শিল্পীদের গান, নাচ ও আবৃত্তি।