ছায়ানটের 'শরৎ-উৎসব'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের ‘শরৎ-উৎসব’ আয়োজন করা হয়েছে কাল শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। থাকছে গান আর নাচ। অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়। ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, ‘ছায়ানট শরতের অনুষ্ঠান সাজায় সংগীতবিদ্যায়তনের গুণী শিক্ষার্থী আর নবীন শিক্ষকদের নিয়ে। এই অনুষ্ঠান থেকেই অনেক ভালো গাইয়ে খুঁজে পেয়েছি আমরা।’ এবার এই আয়োজনে ছায়ানটের সঙ্গে আছে গ্রামীণফোন।