ছাড়পত্র পায়নি ‘মৌসুম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সর বোর্ড এখনো ছাড়পত্র দেয়নি। এদিকে ছবির মুক্তির দিনক্ষণ ঠিক হয়ে আছে। আগামী শুক্রবার শহীদ ও সোনম কাপুরের মৌসুম ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) আপত্তির মুখে সেন্সর বোর্ডের লাল ফিতায় বাঁধা পড়েছে ছবিটি। ছবিতে শহীদকে জঙ্গিবিমানের পাইলট হিসেবে দেখা যাবে। আকাশে একটি অ্যাকশন দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে আইএএফ। ওই দৃৃশ্যে ছয়টি জঙ্গিবিমান উড়ে যেতে দেখা যায়, যার একটির পাইলটের আসনে শহীদকে দেখা যাবে। বিমানবাহিনীর পক্ষ থেকে ওই দৃশ্যটি পাল্টাতে বলা হচ্ছে। এদিকে শহীদ কাপুর বলেছেন, ‘১৬ সেপ্টেম্বর মৌসুম মুক্তি পাবে। ছবিটি যেন ছাড়পত্র পেয়ে যায়, সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’ এই ছবির মাধ্যমে শহীদের বাবা পঙ্কজ কাপুর বলিউডি ছবির পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আইএএনএস।