প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে গত সপ্তাহে। এগুলো হলো অনিমেষ আইচের ভয়ংকর সুন্দর, হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানা ও অহিদুজ্জামান ডায়মন্ডের শেষ কথা।
গত রোববার ছাড়পত্র পায় বাংলাদেশের আইরিন ও কলকাতার সমদর্শী দত্ত অভিনীত শেষ কথা, পরদিন বাপ্পি–আঁচলের সুলতানা বিবিয়ানা ও বৃহস্পতিবার সেন্সর সনদ পায় ভাবনা ও ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ভয়ংকর সুন্দর।
এগুলোর মধ্যে সুলতানা বিবিয়ানা মুক্তি পাবে ২৪ মার্চ। বাকি দুটি এপ্রিলে।