ছাড়পত্র পেল 'ক্রাইম রোড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রাইম রোড’ ছবির পোস্টার
‘ক্রাইম রোড’ ছবির পোস্টার

কোনো কাটছাঁট ছাড়া ছাড়পত্র পেল ‘ক্রাইম রোড’। গতকাল মঙ্গলবার বিকেলে সেন্সর বোর্ড থেকে ছাড় পায় ছবিটি।
‘ক্রাইম রোড’ আনকাট ছাড়পত্র পাওয়ায় খুশি ছবির পরিচালক সায়মন তারেক। তিনি বলেন, ‘এক দেখায় ছবিটির সেন্সর হয়েছে। বোর্ডের সদস্যরা ছবিটি দেখে এর প্রশংসাও করেছেন।’
এই পরিচালক জানান, ৩ জানুয়ারি সেন্সরে জমা দিয়েছিলেন ছবিটি।
এ ছবির মুক্তি নিয়ে পরিচালক বলেন, ‘এখন একটা ভালো সময় দেখে ছবিটি মুক্তি দিতে চাই। সেই ক্ষেত্রে মার্চ মাসের শেষের দিকে ইচ্ছা আছে।’
‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহরিয়াজ, শায়লা সাবি, বিপাশা কবির, শরীফ চৌধুরী, অমিত হাসান, সাদিয়া আফরিন, শাঙ্কু পাঞ্জা, মাহমুদুল ইসলাম প্রমুখ। এ ছবির গানগুলোর সুর ও সংগীত করেছেন আলী আকরাম। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, সানজিদা রুমা, খেয়া, প্রতীক হাসান, লুইপা, রুপম।